বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ

দেওয়ানগঞ্জে প্রবাসীর স্ত্রীর মামলায় যুবক কারাগারে

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন নয়াদিগন্তকে জানান, শনিবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত নূর আলমকে গ্রেফতার করা হয়। রোববার তাকে জামালপুর আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

Location :

Jamalpur
ধর্ষণ মামলায় গ্রেফতার নূর আলমক
ধর্ষণ মামলায় গ্রেফতার নূর আলমক |নয়া দিগন্ত

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে নূর আলম (৪১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে উপস্থাপন করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

রোববার (১৬ আগস্ট) নূর আলমকে গ্রেফতার করে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, শনিবার রাতে ভুক্তভোগী নারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেফতার নূর আলম উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পাটাধোয়াপাড়া গ্রামের হেকমত মণ্ডলের ছেলে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, ভুক্তভোগী নারী একজন গৃহিণী। ভুক্তভোগী নারীর স্বামী বায়েজিদ হোসেন আড়াই বছর ধরে সৌদি আরবে কর্মরত থাকার সুযোগে প্রতিবেশী নূর আলম তার সাথে সখ্য গড়ে তোলে। এক পর্যায়ে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখায় নুর আলম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩০ জুলাই পান খাওয়ানোর কথা বলে ওই নারীকে নুর আলম তার শয়ন কক্ষে নিয়ে যায়। তখন বাড়িতে নুর আলমের স্ত্রী সন্তান কেউ ছিল না। এ সময় ভুক্তভোগীর ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। এ সময় নুর আলম দরজা খুলে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী নারী বিদেশে অবস্থানরত স্বামীকে ফোনে ঘটনার বিষয়ে জানান। স্বামীর পরামর্শে শনিবার (১৫ আগস্ট) রাতে তিনি দেওয়ানগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নুর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন নয়াদিগন্তকে জানান, শনিবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত নূর আলমকে গ্রেফতার করা হয়। রোববার তাকে জামালপুর আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।