লৌহজংয়ে পরিবেশ ছাড়পত্রহীন কারখানায় অভিযান, জরিমানা আদায়

লৌহজং উপজেলার হলদিয়া কারপাশা এলাকায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই অপটিমাল ট্যাক অটোমেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটি থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় কর হয়।

Location :

Munshiganj
পরিবেশ ছাড়পত্রহীন কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত
পরিবেশ ছাড়পত্রহীন কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় যৌথভাবে লৌহজং উপজেলার হলদিয়া কারপাশা এলাকায় এ অভিযান চালায়।

সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদফতরের উপপরিচালক মো: মিজানুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লৌহজং উপজেলার হলদিয়া কারপাশা এলাকায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই অপটিমাল ট্যাক অটোমেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটি থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতুর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ছানোয়ার হোসেন।

পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে ​বিজ্ঞপ্তিতে জানানো হয়।