বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় ফরহাদুজ্জামান ফোটা (৫০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে মালিরচর চালাকপাড়া এলাকার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফরহাদুজ্জামান ফোটা মরহুম আশরাফ আলীর ছেলে। তিনি বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম আহ্বায়ক।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘২০২৫ সালের একটি নাশকতার মামলায় ফরহাদুজ্জামান ফোটাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালত পাঠানো হবে।’


