কর্মকাণ্ড নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

পুলিশ ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি নিষিদ্ধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Damurhuda
গ্রেফতার আহসানুল মাহমুদ
গ্রেফতার আহসানুল মাহমুদ |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কর্মকাণ্ড নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আহসানুল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আহসানুল ওই গ্রামের ইমরান মাহমুদ রনির ছেলে।

চুয়াডাঙ্গা পুলিশের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, চলমান বিশেষ অভিযানে দামুড়হুদা মডেল থানা পুলিশ ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি নিষিদ্ধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, কর্মকাণ্ড নিষিদ্ধ দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতারের পর নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।