জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা : কুমিল্লার ১০ গণমাধ্যমকর্মী পেলেন সম্মাননা

জুলাই শহীদ-আহত অধিকার সংরক্ষণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণমাধ্যমকর্মীদের সম্মাননা দেয়ার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র ‘সুপ্রভাত কুমিল্লা’-এর মোড়ক উন্মোচন করা হয়।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
জুলাই গণমাধ্যমকর্মী সম্মাননা
জুলাই গণমাধ্যমকর্মী সম্মাননা |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থানের সময় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কুমিল্লার ১০ জন গণমাধ্যমকর্মীকে ‘জুলাই গণমাধ্যমকর্মী সম্মাননা’ দেয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কান্দিরপাড়ের দেশপ্রিয় কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। জুলাই শহীদ-আহত অধিকার সংরক্ষণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণমাধ্যমকর্মীদের সম্মাননা দেয়ার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র ‘সুপ্রভাত কুমিল্লা’-এর মোড়ক উন্মোচন করা হয়।

সম্মাননা পাওয়া গণমাধ্যমকর্মীরা হলেন—যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো প্রধান আবুল খায়ের, দৈনিক নয়া দিগন্তের কুমিল্লা প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী, গোমতী সংবাদের প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোবারক হোসেন, দৈনিক আমার দেশের কুমিল্লা প্রতিনিধি এম হাসান, নিউজ২৪-এর কুমিল্লা জেলা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর খন্দকার দীপু, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা এবং চ্যানেল ২৪-এর কুমিল্লা স্টাফ রিপোর্টার জাহিদুর রহমান।

‘সুপ্রভাত কুমিল্লা’র প্রকাশক মো: শাহাদাৎ হোসাইন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার আহ্বায়ক ও জুলাই যোদ্ধা আবু রায়হান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন এবি পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, ‘সুপ্রভাত কুমিল্লা’র সম্পাদক আবদুল্লাহ মুহাম্মদ রাসেল এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের একান্ত সচিব আসিফ বিল্লাহ।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া গণমাধ্যমকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। পাশাপাশি ওই সময়ে গণমাধ্যমকর্মীদের ভূমিকা ও তাঁদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।