সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশী নিহত

‘আমার ভাই গত সাত-আট মাস আগে ছুটি শেষে সৌদিতে গেছেন। সৌদি আরবের হাইল শহরে তার একটি ফলের দোকান রয়েছে। গতকাল (রোববার) সেখানকার স্থানীয় সময় বিকেলে বাসা থেকে দোকানে যাওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দেয়।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
সৌদিতে সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের প্রবাসী নিহত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের প্রবাসী নিহত |প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ের সন্তান মো: কামাল উদ্দিন (৫০) নিহত হয়েছেন। রোববার (৭ জুন) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে দেশটির হাইল শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম অলিনগর এলাকার কাশেম মাস্টার বাড়ির জালাল উদ্দিনের ছেলে।

কামালের ভাই মো: রিয়াজ উদ্দিন বলেন, ‘আমার ভাই গত সাত-আট মাস আগে ছুটি শেষে সৌদিতে গেছেন। সৌদি আরবের হাইল শহরে তার একটি ফলের দোকান রয়েছে। গতকাল (রোববার) সেখানকার স্থানীয় সময় বিকেলে বাসা থেকে দোকানে যাওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বাংলাদেশ সময় রাত ৯টায় খবর পাই।’

তিনি আরো বলেন, ‘কামাল দুই মেয়ে ও এক ছেলের জনক। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।’

করেরহাট ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য লায়লা বেগম কামাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।