বাবার সাথে নানার বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় মেয়ে নিহত

বাবার সাথে মোটরসাইকেলে করে বিরামপুর উপজেলার বেপারীটলা গ্রামে নানার বাড়িতে যাচ্ছিলেন লিজা। পথে চেরাগপুর এলাকায় মোটরসাইকেল থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকাকালে একটি বাস তাকে ধাক্কা দেয়।

মো: ইয়ামিন সরকার, নবাবগঞ্জ (দিনাজপুর)

Location :

Nawabganj
নবাবগঞ্জ থানা, দিনাজপুর
নবাবগঞ্জ থানা, দিনাজপুর |নয়া দিগন্ত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নানার বাড়িতে যাওয়ার কথা ছিল তানভীনা আক্তার লিজার (২৫)। বাবার সাথে মোটরসাইকেলে চড়ে আনন্দমুখর সেই যাত্রা শুরু হলেও গন্তব্যে আর পৌঁছানো হলো না তার। পথেই বাসের ধাক্কায় নিহত হন লিজা।

রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চেরাগপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিজা পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের গোলজার হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবার সাথে মোটরসাইকেলে করে বিরামপুর উপজেলার বেপারীটলা গ্রামে নানার বাড়িতে যাচ্ছিলেন লিজা। পথে চেরাগপুর এলাকায় মোটরসাইকেল থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকাকালে নবাবগঞ্জ থেকে আফতাবগঞ্জগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।