ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, নিহত ২

চট্টগ্রামগামী ট্রাকটি বেলা ১১টার দিকে মোহাম্মদ আলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লাগে। সেইসাথে ট্রাকটি একটি ভ্যানগাড়িকে চাপা দেয়।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন |প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কায় হেলপার ও একজন পথচারী নিহত হয়েছেন। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান।

বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকের হেলপার চট্টগ্রামের ভূজপুরের সিকদারখিল গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আহসানুল ইসলাম (১৫) ও পথচারী ফেনী সদর উপজেলার মধ্যম কাছাড়ের ছন্দু মিঞার ছেলে মীর হোসেন (৪৫)। এ সময় সুমন নামে একজন গুরুতর আহত হন।

মহিপাল হাইওয়ে পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামগামী ট্রাকটি বেলা ১১টার দিকে মোহাম্মদ আলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লাগে। সেইসাথে ট্রাকটি একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ট্রাকের হেলপার, একজন পথচারী ও ভ্যানচালক গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ট্রাকের হেলপার আহসানুল ইসলাম ও পথচারী মীর হোসেনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া ভ্যানচালক সুমন হাসপাতালে চিকিৎসাধীন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুল ইসলাম জানান, নিহতের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সন্ধ্যায় হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।