ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপচালক নিহত

আজ সকালে মহাসড়কের সবুজবাগ নামক স্থানে ঢাকামুখী একটি পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে পিকআপ ও কাভার্ডভ্যান উভয়ই মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায়।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
পুকুর থেকে তোলা হচ্ছে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও পিকআপ
পুকুর থেকে তোলা হচ্ছে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও পিকআপ |নয়া দিগন্ত

ফেনী শহরের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় কাউছার (৪০) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন।

রোববার (৭ জুন) সকালে ফাজিলপুর সবুজবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউছার কুমিল্লা জেলার বাঙ্গরা থানার দৌলতপুর ইউনিয়নের মো: জয়নাল আবেদীনের ছেলে।

হাইওয়ে পুলিশের কর্তব্যরত এসআই শহিদুল ইসলাম জানান, আজ সকালে মহাসড়কের সবুজবাগ নামক স্থানে ঢাকামুখী একটি পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে পিকআপ ও কাভার্ডভ্যান উভয়ই মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন পিকআপের চালক কাউছারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফাজিলপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, গাড়ি দু’টি রেকার দিয়ে উদ্ধার করা হয়েছে। নিহত চালকের লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।