রংপুর মহানগরীর মাছুয়াপাড়ায় জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার স্ত্রী, মেয়ে ও ছেলের খুনের ঘটনায় গ্রেফতার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক রফিকুল ইসলামের আদালতে তারা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রংপুর মহানগর আদালতের ইন্সপেক্টর আবু সাঈদ চৌধুরী জানান, ‘রোববার সন্ধ্যা ৬টায় মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন চক্রবর্তী সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য উপস্থাপন করেন। চলে রাত ১০টা পর্যন্ত। আইনি কাঠামো মেনে বিচারক তাদের ১৭৬ ধারার জবানবন্দি গ্রহণ করেন।
পুলিশ সূত্র জানিয়েছে, জবানবন্দিতে তারা খুনের দায় স্বীকার করেন এবং ঘটনার বর্ণনা দেন।



