‘হেদায়েত লাভের জন্য নিয়মিত কোরআন ও হাদিস অধ্যয়ন করতে হবে’

মো: মোবারক হোসেন বলেন, কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠন করতে হবে এবং ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে হবে। ব্যক্তিগত যোগাযোগ কম হলে গীবতের প্রবণতা বাড়ে, তাই এহতেসাবের মাধ্যমে ভুলত্রুটি ধরিয়ে দেয়া জরুরি। পারস্পরিক পরামর্শের ভিত্তিতে আন্দোলনের কাজকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।

চাঁদপুর প্রতিনিধি

Location :

Chandpur
দায়িত্বশীলদের নিয়ে লিডারশীপ ট্রেনিং ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মো: মোবারক হোসেন
দায়িত্বশীলদের নিয়ে লিডারশীপ ট্রেনিং ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মো: মোবারক হোসেন |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীলদের নিয়ে লিডারশীপ ট্রেনিং ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো: মোবারক হোসেন বলেছেন, হেদায়েত লাভের জন্য নিয়মিত কোরআন ও হাদিস অধ্যয়ন করতে হবে।

তিনি বলেন, কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠন করতে হবে এবং ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে হবে। ব্যক্তিগত যোগাযোগ কম হলে গীবতের প্রবণতা বাড়ে, তাই এহতেসাবের মাধ্যমে ভুলত্রুটি ধরিয়ে দেয়া জরুরি। পারস্পরিক পরামর্শের ভিত্তিতে আন্দোলনের কাজকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।

শনিবার সকালে জেলা জামায়াতের অফিসে আয়োজিত দিনব্যাপী ক্যাম্পে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি।

এ সময় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, অধ্যাপক আবুল হোসাইন, সহকারী সেক্রেটারি মো: জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ ওসমানীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।