বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) বেলা ১১টায় রাজশাহীতে বিএমডিএ’র বোর্ড সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ’র চেয়ারম্যান কৃষিবিদ মো: হাসান জাফির তুহিন।
এতে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ফিরোজ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আরমান হায়দার, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উপকরণ) জসিম উদ্দিন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম, রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দিনাজপুর পুলিশ সুপার মো: জেদান আল মুসা, বোর্ড সদস্য মো: জাফুরুল্লাহ (ঠাকুরগাঁও), মো: সাইফুল ইসলাম হিরক ও মিসেস বদরুল লাইলি।
এছাড়া বিএমডিএ’র নির্বাহী পরিচালক ও সদস্য সচিব আবু সাঈদ মো: কামরুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো: আবুল কাসেম এবং পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা সভায় অংশ নেন।
সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা বিএমডিএ’র চলমান কার্যক্রম ও উন্নয়ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। একইসাথে তারা প্রতিষ্ঠানের নিয়মতান্ত্রিক, স্বচ্ছ ও দক্ষ নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
সদস্যরা আশা প্রকাশ করেন, বর্তমান নেতৃত্বের দিকনির্দেশনায় উত্তরাঞ্চলের কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে বিএমডিএ ভবিষ্যতেও আরো কার্যকর ও ফলপ্রসূ ভূমিকা পালন করবে।



