কালবৈশাখী ঝড় ও প্রবল বাতাসের কারণে আজ বিকেল ৪টা ৩০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক আবদুস সালাম বলেন, পদ্মা নদী রুটে কালবৈশাখী বয়ে যাওয়ায় বিকেল ৪টা ৩০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সমস্ত ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। বাসস



