হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তাকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামের নিজ এলাকা থেকে আটক করা হয়।

Location :

Kishoreganj
আটক রেনু মিয়া
আটক রেনু মিয়া |নয়া দিগন্ত

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে আটকের পর হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা মো: রেনু মিয়াকে ১০ ঘণ্টা পর ফের আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তাকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামের নিজ এলাকা থেকে আটক করা হয়।

রেনু মিয়া উপজেলার ছয়সূতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জানা যায়, সোমবার দুপুরে ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে রেনু মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। স্থানীয়দের ভাষ্য মতে, রেনু মিয়াকে আটক করে হাতকড়া পরানো হলে ঘটনাস্থলে লোকজন জড়ো হয়। এ সময় কৌশলে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যান তিনি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অবশেষে সোমবার দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে মাধবদী গ্রাম থেকে রেনু মিয়াকে হাতকড়া পরিহিত অবস্থায় আটক করে থানায় আনা হয়েছে।’