চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও মাদক উদ্ধার

বিজিবি ১০ ব্যাটেলিয়ান কুমিল্লার অধিনায়ক লে: কর্নেল মীর আলী এজাজ জানান, নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে বিজিবি।

Location :

Cumilla
চৌদ্দগ্রামে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও মাদক উদ্ধার করে বিজিবি
চৌদ্দগ্রামে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও মাদক উদ্ধার করে বিজিবি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার চৌদ্দগ্রাম ও পাশের এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৩ আগস্ট) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি ১০ ব্যাটেলিয়ান কুমিল্লার অধিনায়ক লে: কর্নেল মীর আলী এজাজ।

লে: কর্নেল মীর আলী এজাজ জানান, নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে বিজিবি।

তিনি জানান, এরই ধারাবাহিকতায় চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় রোববার ভোররাতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তবর্তী নোয়াপুর নামক স্থান হতে ৯০ কেজি গাঁজা জব্দ করে।

এছাড়া, শিবেরবাজার বিওপি এবং কটকবাজার পোস্টের বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে চৌয়ারা বাজার ও পালপাড়া নামক স্থানে মালিক বিহীন অবস্থায় যানবাহনসহ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, রেডবুল এবং মুভ মলম আটক করে।

বিজিবি মিডিয়া বিভাগ জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা ও মাদক ধ্বংস করা হবে।