জিয়ার শাহাদত বার্ষিকীতে রাজশাহীতে অর্ধনমিত পতাকা

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশগঠন ও উন্নয়নে তার অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
নয়া দিগন্ত

যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে কালো ব্যাজ ধারণ করা হয়।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ইশা।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলীসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এতে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশগঠন ও উন্নয়নে তার অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর রেখে যাওয়া আদর্শকে ধারণ করে তার জ্যেষ্ঠপুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, উন্নত, মানবিক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।