নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
রোববার সকালে মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রশাসক। এ সময় বরিশাল নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধিকরণ এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে ইতিবাচক আলোচনা হয়।
সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



