দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সবার অগোচরে ছাবিহা পুকুরে গোসল করতে নামে। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।

Location :

Dinajpur
নবাবগঞ্জ থানা
নবাবগঞ্জ থানা |নয়া দিগন্ত

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে ছাবিহা খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়নের রঞ্জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

ছাবিহা উপজেলার নলেয়া পশ্চিমপাড়া গ্রামের বেলাল উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিশু ছাবিহা গোসল করার ইচ্ছা প্রকাশ করলে তার মা তাকে টিউবওয়েলে গোসল করতে বলেন। কিন্তু সবার অগোচরে সে পুকুরের পানিতে গোসল করতে নামে। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, খালার বাড়িতে বেড়াতে এসে ছাবিহা নামে এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।