খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জয় ঢালী ওই গ্রামের আক্তার ঢালীর ছেলে।

খুলনা ব্যুরো

Location :

Khulna

খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জয় ঢালী ওই গ্রামের আক্তার ঢালীর ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জয় ঢালীকে হত্যা করে পালিয়ে যায়। তার গলা, পাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ বা জড়িতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে বলে জানান ওসি।