স্বামীর লাশ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী বাসের সাথে যশোরগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মরহুম ইসমাইলের স্ত্রী জাহানারা ও অ্যাম্বুলেন্স চালক আকবার নিহত হন। এছাড়া দুর্ঘটনায় আহত ইসমাইল-জাহানারা দম্পতির ছেলে এসআই আবু তাহেরসহ পাঁচজনকে নড়াইল জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
নড়াইল মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে বিধ্বস্ত লাশবাহী অ্যাম্বুলেন্স
নড়াইল মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে বিধ্বস্ত লাশবাহী অ্যাম্বুলেন্স |নয়া দিগন্ত

ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে মরহুম স্বামী ইসমাইল হোসেনের লাশ নিয়ে গ্রামের বাড়ি যশোরে ফেরার পথে অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী জাহানারা বেগম ও অ্যাম্বুলেন্স চালক আকবার হোসেন (৩০) নিহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।

ইসমাইল ও জোহানারার বাড়ি যশোর সদরের পুলেরহাট এলাকায়। অন্যদিকে অ্যাম্বুলেন্স চালক আকবার লক্ষীপুর জেলার রামগাতি উপজেলার পূর্বচরকলাকোপা গ্রামের আব্দুল হাশিমের ছেলে।

এ দুর্ঘটনায় ইসমাইল-জাহানারা দম্পতির ছেলে ঢাকাস্থ পুলিশ স্টাফ কলেজে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) আবু তাহেরসহ অ্যাম্বুলেন্সে থাকা পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। অ্যাম্বুলেন্সে একই পরিবারের নয়জন আত্মীয় ছিলেন। তাদের বাড়ি যশোরের বিভিন্ন এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী বাসের সাথে যশোরগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মরহুম ইসমাইলের স্ত্রী জাহানারা ও অ্যাম্বুলেন্স চালক আকবার নিহত হন। এছাড়া দুর্ঘটনায় আহত ইসমাইল-জাহানারা দম্পতির ছেলে এসআই আবু তাহেরসহ পাঁচজনকে নড়াইল জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু জানান, গতকাল মঙ্গলবার এসআই আবু তাহেরের বাবা ইসমাইল হোসেন ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অ্যাম্বুলেন্সে করে তার লাশ নিয়ে যশোরে ফিরছিলেন পরিবারের সদস্যরা। দুর্ঘটনায় চালকসহ দু’জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। তবে বাসের কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।