দাউদকান্দিতে পিস্তল ও গুলিসহ ৩৪ মামলার আসামি গ্রেফতার

দাউদকান্দি উপজেলার মালিগাঁও-রায়পুর সড়কের আকবর আলী শাহ মৎস্য প্রকল্পের কাছ থেকে ৩৪ মামলার আসামি মাহাবুব সম্রাট (৩৪) নামে এক যুবককে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

Location :

Daudkandi
দাউদকান্দিতে পিস্তল ও গুলিসহ ৩৪ মামলার আসামি গ্রেফতার
দাউদকান্দিতে পিস্তল ও গুলিসহ ৩৪ মামলার আসামি গ্রেফতার |নয়া দিগন্ত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

দাউদকান্দি উপজেলার মালিগাঁও-রায়পুর সড়কের আকবর আলী শাহ মৎস্য প্রকল্পের কাছ থেকে ৩৪ মামলার আসামি মাহাবুব সম্রাট (৩৪) নামে এক যুবককে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) দুপুরে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলাম।

অস্ত্রসহ গুলি উদ্ধার এবং মাহাবুব সম্রাটকে গ্রেফতারের বিষয়ে সন্ধ্যায় গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রে প্রেস ব্রিফিং করেন দাউদকান্দি/চান্দিনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: খলিল আহমেদ।

মাহাবুব সম্রাট তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের সাবেক মেম্বার মুকুলের ছেলে।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার ওসি মো: সাজেদুল ইসলাম পলাশ ও গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলাম।

গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।