সিলেটের প্রথিতযশা সাংবাদিক মানিককে দেখতে বাসায় গেলেন জামায়াত আমির

সিলেটের প্রথিতযশা সাংবাদিক আব্দুল হামিদ মানিককে দেখতে তার বাসায় গিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের প্রথিতযশা সাংবাদিক মানিককে দেখতে বাসায় গেলেন জামায়াত আমির
সিলেটের প্রথিতযশা সাংবাদিক মানিককে দেখতে বাসায় গেলেন জামায়াত আমির |নয়া দিগন্ত

সিলেটের প্রথিতযশা সাংবাদিক, দৈনিক সিলেটের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক জালালাবাদের সাবেক নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিককে দেখতে তার বাসায় গিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি।

তিনি মঙ্গলবার প্রবীণ এই সাংবাদিককে দেখতে তার দরগামহল্লাস্থ বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল ও ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার নিয়াজ মো: আজিজুল করিম প্রমুখ।

প্রসঙ্গত, প্রবীণ সাংবাদিক আব্দুল হামিদ মানিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগের পাশাপাশি নানা রোগে ভুগছেন।