কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে ৩১ ভরি স্বর্ণসহ আটক ২

একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ দেশে এনেছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দর এলাকা অভিযান চালানো হয়।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
৩১ ভরি স্বর্ণসহ আটক ২
৩১ ভরি স্বর্ণসহ আটক ২ |নয়া দিগন্ত গ্রাফিক্স

কক্সবাজার বিমানবন্দর এলাকায় দুবাই থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণসহ দু’জনকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার (২৩ আগস্ট) দুপুরে কক্সবাজার স্টেশনে এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ দেশে এনেছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দর এলাকা অভিযান চালিয়ে এসব স্বর্ণ, সৌদি রিয়াল, তিনটি সৌদি এটিএম কার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক দু’জনের বরাত দিয়ে তিনি জানান, শুল্ক ফাকি দিয়ে এই চালানটি বিভিন্ন প্রবাসীকে প্রলুব্ধ করে আনা হয়। তারপর এটি বিক্রয়ের উদ্দেশ্যে এই চক্রের হাতে বুঝিয়ে দেয়। এর আগেও একাধিকবার এমন চালান এসেছে বলে স্বীকার করেছে আটকরা। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।