রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু

রাতের কোনো এক সময় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

Location :

Rajbari Sadar
লাশ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে
লাশ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে |নয়া দিগন্ত

রাজবাড়ী প্রতিনিধি ও কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে ছিন্নভিন্ন অবস্থায় লাশ উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে পুলিশ। পরে তা রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সকালে রেলওয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এরপর দুপুর ১২টার দিকে লাশ রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার এসআই মো: মনিরুল ইসলাম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসি। লাশটি উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়েছে। তবে কোন ট্রেনে কাটা পড়ছে সেটা এখনো শনাক্ত করা যায়নি। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।’