মমেকে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু

সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো: মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল |ফাইল ছবি

ময়মনসিংহের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।

রোববার (৭ জুন) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো: মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত শিশুটি ছেলে, বয়স চার মাস। তার বাড়ি ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায়। গত ৩ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ২৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ শিশু। বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১০১ শিশু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত মোট এক হাজার ৯৩১ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৭৮০ শিশু।