ভাষা সৈনিক আয়েশা বেগমের দাফন সম্পন্ন

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে ছোট ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
ভাষা সৈনিক আয়েশা বেগম
ভাষা সৈনিক আয়েশা বেগম |নয়া দিগন্ত

তৃতীয় দফা জানাজা শেষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে ভাষাসৈনিক আয়েশা বেগমের (৯০) দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে শনিবার (৬ জুন) সকাল ৮টায় উত্তরা ১১ নম্বর সেক্টর জামে মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় বাসাবো কদমতলা জামে মসজিদে দ্বিতীয় এবং সবশেষে বাদ জোহর পাঁচবাড়িয়া গ্রামের জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে ছোট ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আয়েশা বেগম কর্মজীবনে মহা হিসাবরক্ষণ অধিদফতরের প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসরের পরও তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

আয়েশা বেগম নবম শ্রেণির শিক্ষার্থী হিসেবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন এবং এক মাস কারাবরণ করেন।