রংপুর মহানগরীর হারাগাছে আবু সিদ্দিক (৩৮) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে হারাগাছের চর মিলনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারি এলাকার রাজা মিয়ার ছেলে তিনি।
হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি অশোক চৌহান বলেন, ‘ধারালো অস্ত্র দিয়ে গলায় ও মাথায় কোপানো হয়েছে। মাথার মগজ বেড়িয়ে গেছে। আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’



