রাজাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

খেলার একপর্যায়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে |নয়া দিগন্ত

ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানিতে ডুবে রাফসান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাফসান ওই এলাকার মো: রিফাত হোসেন হাওলাদারের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত থাকায় বাড়ির সামনে একা খেলছিল রাফসান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’