চৌগাছায় ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেফতার

ওসি মামুনুর রশিদ বলেন, ‘আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।’

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
ইয়াবাসহ ৩ মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে
ইয়াবাসহ ৩ মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছেন পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় পৃথক তিনটি মামলা করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার মশিউরনগর গ্রামের মোশারফ হোসেন বটুর ছেলে রাজু আহমেদ, বড় নিয়ামতপুর গ্রামের সোহেল হোসেনের ছেলে আব্দুর রব রাজু (১৫) ও আড়ারদাহ (মধ্যপাড়া) গ্রামের আব্দুল খালেকের ছেলে আবু জাফর ওরফে উমায়ের।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শারমিন আক্তার উপজেলার সিংহঝুলী ইউনিয়নের মশিউরনগর এলাকায় অভিযান চালান। এ সময় রাজুকে আটক করা হয়। পরে তার নিকট থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

একই রাতে চৌগাছা থানার এসআই জি এম ইমরান হোসেন রাজু উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামতপুর গ্রামে অভিযান চালিয়ে রাজুকে আটক করে। পরে তার নিকট থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে, চৌগাছা থানা পুলিশ উপজেলার আড়ারদাহ গ্রামের ঈদগাহ ময়দান এলাকায় অভিযান চালিয়ে আবু জাফর ওরফে উমায়ের (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেন। তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।’