ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

২০১৫ সালের একটি মামলায় সাজা ভোগের সময় প্রায় দুই বছর আগে তিনি ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যান।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
গ্রেফতার মনির
গ্রেফতার মনির |নয়া দিগন্ত

প্রায় দুই বছর আগে ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মনির হাওলাদারকে (হাসান) গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।

শুক্রবার( ১৪ আগস্ট) রাতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনির ওই উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের মরহুম জৈনদ্দিনের ছেলে।

পুলিশ সূত্র জানা গেছে, ২০১৫ সালের একটি জিআর-১৪ (ঝাল:) মামলায় আদালত মনির হাওলাদারকে দুই বছরের কারাদণ্ড দেন। সাজা ভোগের সময় প্রায় দুই বছর আগে তিনি ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘জেল থেকে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি মো: মনির হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।’