সিলেটে হামে ঝরলো আরেক শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৬

সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী ১ বছর ৫ মাস বয়সী শিশু খাদিজা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাসিন্দা।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে হামে ঝরলো আরেক শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৬
সিলেটে হামে ঝরলো আরেক শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৬ |নয়া দিগন্ত

সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী ১ বছর ৫ মাস বয়সী শিশু খাদিজা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় ৩ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৫ জন।

সোমবার (৮ জুন) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৭০ জন রোগী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুন পর্যন্ত সিলেট বিভাগে হামে ও উপসর্গে ৬৬ জনের মৃত্যু হয়েছে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকী ৬৫ জন শিশু। এরমধ্যে ৪ জনের হাম নিশ্চিত হলেও বাকীরা উপসর্গে মারা গেছেন।

এদিকে বিভাগে এখন পর্যন্ত ২৫৯ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৪৪ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ৭৬, হবিগঞ্জের ২৩ ও মৌলভীবাজারের ১৬ জন রয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগে হাসপাতালে ভর্তিকৃত সন্দেহজনক ২৭০ রোগীর মধ্যে- সর্বোচ্চ ৯৮ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৬, উইমেন্স মেডিক্যাল হাসপাতালে ১, রাগীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ১১, মাউন্ট এডোরা হাসপাতালে ২, নর্থ ইস্ট হাসপাতালে ৯, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে ৫, আল হারামাইন হাসপাতালে ১, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন ভর্তি রয়েছেন।

Topics