রূপগঞ্জে ২৭ বোতল মদসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাকিব চৌধুরীর বিরুদ্ধে মাদক, চাঁদাবাজিসহ আরো ৪টি মামলা রয়েছে।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৭ বোতল মদসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক সাকিব চৌধুরী (২৫) ও তার এক সহযোগী রাজুকে (২৬) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার রাতে উপজেলার গন্ধর্বপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গর্বন্ধপুর হাজী মার্কেট এলাকায় একদল ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় মাদক বিক্রিকালে ছাত্রলীগ নেতা সাকিব চৌধুরীর কাছে ২০ বোতল মাদক (স্কাফ) ও তার সহযোগী রাজুর কাছে ৭ বোতল মাদক (স্কাফ) পাওয়া যায়।

গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাকিব চৌধুরীর বিরুদ্ধে মাদক, চাঁদাবাজিসহ আরো ৪টি মামলা রয়েছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো: আরিফ খান তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাস, মাদকসহ যেকোনো অন্যায়ের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে।