সাবেক এমপির ছেলেসহ পাবনার ২ আ.লীগ নেতা ঢাকায় গ্রেফতার

গ্রেফতার রাসেল ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া এলাকার বাসিন্দা ও পাবনা-৩ আসনের সাবেক সাংসদ (এমপি) মকবুল হোসেনের ছেলে। তিনি ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পাবনা প্রতিনিধি

Location :

Pabna
সাবেক এমপি মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনায়েন রাসেল
সাবেক এমপি মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনায়েন রাসেল |ফাইল ছবি

পাবনা-৩ আসনের সাবেক এমপির ছেলে গোলাম হাসনায়েন রাসেলসহ (৫২) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাঙ্গুড়া উপজেলার দুই নেতাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) তাদেরকে ভাঙ্গুড়া থানার মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, সোমবার দিবাগত রাতে তাদেরকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্যজনের নাম বশির আহমেদ (৫২)।

গ্রেফতার রাসেল ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া এলাকার বাসিন্দা ও পাবনা-৩ আসনের সাবেক সাংসদ (এমপি) মকবুল হোসেনের ছেলে। তিনি ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

অন্যদিকে, বশির আহমেদ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক। তিনি ভাঙ্গুড়া পৌর সদরের কুমড়াডাঙ্গা এলাকার মরহুম মাওলানা রিয়াজ উদ্দিনের ছেলে।

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম তাদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহযোগিতায় ভাঙ্গুড়া থানা পুলিশ সোমবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদের ভাঙ্গুড়া থানার একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, ২০২৫ সালে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।