মমেকে হামে আরেক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে; এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল |নয়া দিগন্ত

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে হামের প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা: ঝন্টু সরকার।

শিশুটির বড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা এলাকায়। বুধবার হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে আরো ২৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের সবাইকে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মামেকে মোট ভর্তি হয়েছে এক হাজার ৮৫২ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৭১৩ জন। তবে এই সময়ে প্রাণ হারিয়েছে ৪৬ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে আরো ৯৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরো ৩৬ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়তে থাকায় পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।

Topics