গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি পুকুরের পানিতে পড়ে তাকিয়া আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Sadullapur
গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি পুকুরের পানিতে পড়ে তাকিয়া আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ সাদুল্যা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তাকিয়া আক্তার ইদিলপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও তরফ সাদুল্যা গ্রামের আল আমিন মিয়ার মেয়ে।

স্বজনরা জানান, দুপুরের দিকে তাকিয়া আক্তার হঠাৎ করে নিখোঁজ হয়। তখন থেকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির ভাসমান মরদেহ দেখে উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা ছাত্রদল নেতা পারভেজ সরকার।

সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার বলেন, ওই স্থানে এক শিশুর মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।