ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

রাসিক প্রশাসক বলেন, ‘ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব।’

রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাসিকের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পবিচালিত হচ্ছে
রাসিকের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পবিচালিত হচ্ছে |নয়া দিগন্ত

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে নগরীর ভদ্রা এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরের দিকে নগরীর ভদ্রা ফগার স্প্রে কার্যক্রম পরিদর্শন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে রাসিক প্রশাসক ভদ্রা রেললাইন সংলগ্ন বস্তি এলাকার মানুষের সাথে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন অনুযায়ী পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার মেশিনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, ‘ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই আসুন, ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়ে তুলতে নিজ আঙ্গিনা ও আশপাশ পরিষ্কার রাখি। ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, গাড়ির পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ডাব-নারিকেলের খোসা ইত্যাদি স্থানে পানি জমতে দেবেন না, মশার প্রজননস্থল ধ্বংসে সকলে সচেতন থাকি। আমরা সকলে মিলে রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলি।’

এ সময় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো: মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।