চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আজ মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
আটকরা হলেন বাবুর্চি গ্রামের মীর হোসেনের ছেলে অনি, মরহুম সিদ্দিক মিস্ত্রীর ছেলে নাসির ও খোরশেদ মিয়ার ছেলে মোর্শেদ।
পুলিশ সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আশরাফুল ও জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম রাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি এলাকায় অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আটককৃতদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিভিন্ন ছবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা স্থানীয় ছাত্রদল ও যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলা শেষে মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।



