মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ১১০০ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার গোয়ালীমান্দ্রা কাঁচা বাজারের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আজ সোমবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গতকাল বিকেল পৌনে ৪টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি:) আবুল কালাম আজাদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোয়ালীমান্দ্রা কাঁচা বাজারের পশ্চিম পাশে জনৈক মাসুদ সরদারের দোকানের ভাড়াকৃত একটি টেইলারি দোকানের ভিতরে চৌকির ওপর তোষকের নিচ থেকে ১১০০ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করে।
একপর্যায়ে উদ্ধার কৃত মাদকদ্রব্য জব্দের এ ঘটনা সংক্রান্তে গোয়ালীমান্দ্রা বাজার থেকে একই গ্রামের আলাল ওরফে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।



