কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ১

কুড়িগ্রামের রাজারহাটে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী নামে এক যাত্রী নিহত হয়েছেন এবং আরো দু’জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম
কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ১
কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ১ |প্রতীকী ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু‘জন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের রামরতন এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে আইয়ুব আলী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির একটি বালুবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আইয়ুব আলীর মৃত্যু হয়। এ ঘটনায় আরো দুই যাত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।