নোয়াখালীতে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, নোয়াখালী জোন কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এসএমই ইনভেস্টমেন্ট উইং প্রধান আবু সাঈদ মো: ইদ্রিস।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
নোয়াখালীতে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন |নয়া দিগন্ত

এডিবির অর্থায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র মাধ্যমে নোয়াখালী জেলায় এক মাস (১০০ ঘণ্টা) মেয়াদী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সোমবার (৮ জুন) ওই প্রশিক্ষণ প্রোগ্রামের শুভ উদ্বোধন করা হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, নোয়াখালী জোন কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এসএমই ইনভেস্টমেন্ট উইং প্রধান আবু সাঈদ মো: ইদ্রিস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের এডিশনাল ডিরেক্টর মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর ও Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) এর সহকারী প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোন প্রধান মো: আনোয়ার হোসেন সহ প্রধান কার্যালয় ও জোনের সংশ্লিষ্ট নির্বাহী, কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এতে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বাছাইকৃত ২৫ জন উদ্যোক্তা ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন