গাইবান্ধায় গাঁজার গাছসহ আটক ১

অভিযানকালে ফেলুর বসতবাড়ি থেকে দু’টি গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করা হয়, যার আনুমানিক ওজন ছয় কেজি।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Gaibandha
সাঘাটা থানা
সাঘাটা থানা |নয়া দিগন্ত

গাইবান্ধার সাঘাটায় দু’টি গাঁজা গাছসহ ফেলু চন্দ্র (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

‎মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎আটক ফেলু উপজেলার ভরতখালী ইউনিয়নের সাকোয়া এলাকার লক্ষ্মী চন্দ্রের ছেলে।

পুলিশ জানায়, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে এবং উপ-পরিদর্শক (এসআই) সুলতানের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। ‎অভিযানকালে ফেলুর বসতবাড়ি থেকে দু’টি গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করা হয়, যার আনুমানিক ওজন ছয় কেজি।

ওসি মাহবুবুর রহমান দৈনিক নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বসতবাড়ি থেকে গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরে তাকে আদালতে পাঠানো হবে।