রাজধানীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ |ইন্টারনেট

রাজধানীর তেজগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নওরিন নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বেগুনবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা মোহাম্মদ নাজিম জানান, বিকেল ৪টার দিকে সপরিবারে আমরা বেগুন বাড়ির এলাকার একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলাম। কিছুদূর যাওয়ার পর নওরিন হঠাৎ করে দৌড় দিয়ে আমাদের থেকে দূরে চলে যায়। এসময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে তাকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পায়। পরে নওরিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।