শ্যামলীতে টিনশেড ঘরে আগুন

আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নয়া দিগন্ত অনলাইন
টিনশেড ঘরে আগুন
টিনশেড ঘরে আগুন |ইন্টারনেট

রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড ঘরে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, শ্যামলীর ৩ নম্বর রোড এলাকায় কয়েকটি টিনশেড ঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।