রংপুরের পীরগাছায় আলু ভর্তি ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী লিজা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক তার স্বামী আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পীরগাছা উপজেলায় এই দুর্ঘটনা ঘটে
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, রাত সাড়ে ৯টার দিকে একটি আলু ভর্তি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর স্ত্রী লিজা মারা যায়। স্বামী মোটরসাইকেল চালক শামীম গুরুতর আহত হন।
এ ঘটনায় ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে জনতা। প্রয়োজনীয় মামলার প্রস্তুতি চলছে।


