কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর শাখার সদস্য ও নগরীর ২৬ নম্বর ওয়ার্ড (সাংগঠনিক থানা) সেক্রেটারি আব্দুল্লাহ বিন জহির বুধবার সন্ধ্যায় নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বুধবার (২৪ জুন) রাতে যৌথ শোকবার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, ‘আব্দুল্লাহ বিন জহির ছিলেন একজন সৎ, কর্মঠ ও নিবেদিতপ্রাণ কর্মী। ইসলামী আন্দোলনের ময়দানে ছাত্রসমাজের মাঝে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে তার ত্যাগ ও অবদান সংগঠন চিরকাল স্মরণ রাখবে।’
তারা আরো বলেন, ‘মহান আল্লাহ তা’য়ালা ইসলামের জন্য তার সকল খেদমত কবুল করুন এবং তার জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।’



