দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।

ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী

ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী

‘সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারিসহ প্রয়োজনীয় সৌরবিদ্যুৎ সরঞ্জামকে শর্তসাপেক্ষে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, অগ্রিম কর এবং অতিরিক্ত দুই শতাংশ অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’

মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তে তেহরান উদ্বিগ্ন নয় : ইরানি রাষ্ট্রদূত

মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তে তেহরান উদ্বিগ্ন নয় : ইরানি রাষ্ট্রদূত

সাম্প্রতিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দেখিয়ে দিয়েছে যে দেশগুলো তাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করার পরিবর্তে একে অপরের ওপর নির্ভরতাকে বেশি গুরুত্ব দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৪ সদস্য নিহত

যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৪ সদস্য নিহত

ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ দফতর এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় কেরমানশাহ প্রদেশে আইআরজিসির চারজন সদস্য নিহত হয়েছেন।

তেহরানে নতুন হামলার কারণে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ বললো ইরান

তেহরানে নতুন হামলার কারণে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ বললো ইরান

যুক্তরাষ্ট্র আবার তেহরানে হামলা চালানোয় তাদের ‘মহা শয়তান’ বলে উল্লেখ করেছেন ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা

যুক্তরাষ্ট্রের চালানো সাম্প্রতিক হামলার জবাবে ইরান বুধবার (২ সেপ্টেম্বর) বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর আগে ইরান ‘কঠোর শাস্তি’ দেয়ার হুমকি দিয়েছিল।

ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

মধ্যপ্রাচ্যে সংঘাত উসকে দেয়া এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পেরু। পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৪

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৪

ইরানের সিরিক শহরের একটি আবাসিক এলাকায় বিয়ের অনুষ্ঠান চলাকালে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে এক শিশুসহ কমপক্ষে চারজন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ইরানের খুজেস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭

ইরানের খুজেস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭

ইরানের খুজেস্তান প্রদেশের তিনটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং আরো আটজন আহত হয়েছেন।

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে মুশফিকের উন্নতি, শান্ত-তাইজুলের অবনতি

ছয় ধাপ উন্নতিতে শীর্ষ পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড পেসার ওলি রবিনসন। লর্ডস টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। ছয় ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন রবিনসন।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল ঘোষণা, বাদ পড়লেন অভিজ্ঞ ব্যাটার

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে জিম্বাবুয়ে এবং ২৪ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া।

এশিয়ান গেমসে পূর্ণ শক্তির দল ঘোষণা, ফিরলেন শান্ত

বাংলাদেশের ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে। ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। এর আগে একই ভেন্যুতে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর হবে নারী ক্রিকেট ম্যাচ।

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে না

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে না

এর জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের নীতিগত অবস্থান। কোনো সংবাদমাধ্যম কী সংবাদ প্রকাশ করবে বা প্রকাশের পর তা রাখবে কি না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের নিজস্ব। সরকার এ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করে না।

উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবেলা করতে হবে

বিজ্ঞানীরা একমত যে প্রাক-শিল্পযুগের তুলনায় বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেলে গুরুতর ঝুঁকি তৈরি হবে। আর প্রায় ২০০টি দেশ ২০১৫ সালে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে এই তুলনামূলক নিরাপদ সীমার মধ্যে রাখার চেষ্টা করতে সম্মত হয়েছিল।

যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৪ সদস্য নিহত

ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ দফতর এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় কেরমানশাহ প্রদেশে আইআরজিসির চারজন সদস্য নিহত হয়েছেন।

তেহরানে নতুন হামলার কারণে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ বললো ইরান

যুক্তরাষ্ট্র আবার তেহরানে হামলা চালানোয় তাদের ‘মহা শয়তান’ বলে উল্লেখ করেছেন ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

আজারবাইজানে অস্ত্রের গুদামে বিস্ফোরণ, নিরাপদ স্থানে সরানো হয়েছে ৫ হাজার মানুষকে

আজারবাইজানের একটি গোলাবারুদের গুদামে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশপাশের এলাকা থেকে প্রায় পাঁচ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

চরম আর্থিক সঙ্কটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পেল ৬ হাজার কোটি টাকা সুদমুক্ত ঋণ

চরম আর্থিক সঙ্কটে পড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বাবিউবো) ছয় হাজার কোটি টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে। এই অর্থ দিয়ে বাংলাদেশের চলমান বিদ্যুৎ সঙ্কট মোকাবেলা এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে তরল জ্বালানি বা হেভি ফিউয়েল অয়েল (এইচএফও) ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নেয়া হবে। এসব বিদ্যুৎকেন্দ্র থেকে দৈনিক গড়ে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের টার্গেট নেয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় জ্বালানি তেল সংগ্রহের জন্য বাবিউবো এর আর্থিক সঙ্কট বিবেচনায় অর্থ মন্ত্রণালয় থেকে সুদমুক্ত ছয় হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে। এই অর্থ ঋণ হিসেবে বাবিউবো প্রদান করা হয়েছে।

নতুন মাত্রায় ঢাকা ও ওয়াশিংটন সম্পর্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিগগিরই বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। একই সাথে বাংলাদেশের বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না এবং তিনি বিষয়টি ভুলবেন না।

চব্বিশের অভ্যুত্থানে আলোচিত পুলিশ কর্মকর্তারা কে কোথায়

চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, দুই বছর পরও তার পুরোপুরি নিষ্পত্তি হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ প্রশাসনে একের পর এক রদবদল, সংযুক্তি, ওএসডি, বাধ্যতামূলক অবসর ও সাময়িক বরখাস্তের ঘটনা ঘটেছে। কিন্তু আলোচিত ও প্রভাবশালী কর্মকর্তাদের একটি বড় অংশকে কেবল এক ইউনিট থেকে অন্য ইউনিটে সরিয়ে দেয়াই কি জবাবদিহির শেষ ধাপ- এ প্রশ্ন এখনো রয়ে গেছে।

দেবিদ্বারে অভিযানের খবরে দোকান বন্ধ

দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, অভিযানের সময় দোকান বন্ধ করে পালিয়ে যাওয়া ফার্মেসিগুলোর তথ্য যাচাই করে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে মধুমিতায় সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

উৎসব উপলক্ষে দেশের চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য শিল্পী, কলাকুশলী, সাংবাদিক এবং ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহগুলোকে ঢাকার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেয়া হয়।

গাজায় ইসরাইলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় দু’জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। একটি আবাসিক ভবনে এ হামলা চালানো হয়।

গাজায় ইসরাইলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত, আহত ১১

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শনিবার (২৯ আগস্ট) ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো ১১ জন।

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৩ সদস্য নিহত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় একটি ইসরাইলি ড্রোন হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের আল-কারারা এলাকায় এ ঘটনা ঘটে।

ইসরাইলি কারাগারে আটক ৩৭০ ফিলিস্তিনি শিশু

ইসরাইলি কারাগারে প্রায় ৩৭০ জন ফিলিস্তিনি শিশুকে আটক রাখা হয়েছে। ফিলিস্তিনি বন্দী অধিকার কেন্দ্রের একটি নতুন প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি অসম্ভব

জাতিসঙ্ঘে কাতারের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আলিয়া আহমেদ সাইফ আলে-সানি মন্তব্য করেছেন, ইসরাইলি দখলদারিত্বের অবসান এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া পশ্চিম এশিয়ায় ন্যায়সঙ্গত, সর্বাত্মক ও টেকসই শান্তি অর্জন সম্ভব নয়।