রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেফতার করেছে ভাটারা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় বান্ধবীকে দেখতে এলে পুলিশ তাকে গ্রেফতার করে।
আজ রোববার হাসিবুরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অভিনেত্রী রিধিকা রিধির লাশ উদ্ধারের ঘটনায় তার মা গতকাল একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে অভিনেত্রীর প্রেমিক হাসিবুর রহমানকে। তাকে আমরা গ্রেফতার করেছি এবং আদালতে পাঠিয়েছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।
উল্লেখ্য, শনিবার সকাল ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকা রিধির লাশ উদ্ধার করা হয়।



