দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলায় তীব্র তাপমাত্রা বয়ে যাচ্ছে। গরমে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার (২ জুন) বেলা তিনটায় এই তাপমাত্রার রেকর্ড করা হয়। এর আগে বেলা ১২ দিনাজপুরের তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মাত্র দু ঘন্টার ব্যবধানে দুই ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের অনুভূতি তীব্র হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় গড় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭৭ শতাংশ।
এদিকে তীব্র গরমে মানুষের হাসফাঁস অবস্থা। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো সবচেয়ে বেশি বিপদে আছে। কৃষি শ্রমিকরা প্রচন্ড গরমের কারণে মাঠ ধান ও ভুট্টা কাটা মাড়াই করতে পারছেন না। গরমের কারণে কিছু সময় পর পর তাদের পানি পান করে কৃষ্ণা নিবারন করতে দেখা গেছে। গবাদিপশুসহ অন্যান্য প্রাণিকূলও অতিষ্ঠ হয়ে পড়েছে।



