বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকো ২৫ অক্টোবর

বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

নয়া দিগন্ত অনলাইন
এল ক্লাসিকো ২৫ অক্টোবর
এল ক্লাসিকো ২৫ অক্টোবর |সংগৃহীত

২০২৬-২৭ মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ।

আগামী ২৬ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

গত মৌসুমে তিনবার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর মধ্যে দুই ম্যাচে জিতেছে বার্সা এবং অন্যটি রিয়াল।

চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল। বাসস