মেসির ঘাড়ে নিশ্বাস, বিশ্বকাপে এমবাপ্পের রেকর্ডযাত্রা

২০২৬ বিশ্বকাপে যেন আরো দুর্দান্ত ছন্দে রয়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত চার ম্যাচে ছয় গোল করে গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি।

ক্রীড়া ডেস্ক
২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ২৭ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে
২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ২৭ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে |সংগৃহীত

বিশ্বকাপ যেন কিলিয়ান এমবাপ্পের সবচেয়ে প্রিয় মঞ্চ। চার বছর পরপর ফুটবলের সবচেয়ে বড় আসর এলেই নিজেকে নতুন করে চিনিয়ে দেন ফরাসি এই তারকা। গোলের পর গোল করে ভাঙছেন রেকর্ড, গড়ছেন নতুন ইতিহাস।

২০১৮ বিশ্বকাপে মাত্র ১৯ বছর বয়সে চার গোল করে ফ্রান্সকে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এমবাপ্পে। এরপর ২০২২ বিশ্বকাপে ফাইনালে হ্যাটট্রিকসহ আট গোল করে জেতেন গোল্ডেন বুট। যদিও শিরোপা হাতছাড়া হয়েছিল ফ্রান্সের।

২০২৬ বিশ্বকাপে যেন আরো দুর্দান্ত ছন্দে রয়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত চার ম্যাচে ছয় গোল করে গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি।

সোমবার রাতে নিউ জার্সিতে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেন এমবাপ্পে। এর আগে গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষেও করেছিলেন দুটি করে গোল। ফলে চলতি আসরে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে, যা লিওনেল মেসির সমান। তবে এমবাপ্পে এই গোল করতে মেসির চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছেন।

এই দুই গোলের সুবাদে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি যৌথভাবে দ্বিতীয় অবস্থানে থাকা লিওনেল মেসির ঠিক এক গোল পেছনে। তালিকার শীর্ষে থাকা মেসির গোল ১৯টি।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এরপরই রয়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা (১৬), ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও (১৫) এবং জার্মানির গার্ড মুলার (১৪)।

Table-1=7

বিশ্বকাপে এমবাপ্পের ধারাবাহিক পারফরম্যান্স তাকে ইতোমধ্যেই সর্বকালের সেরাদের কাতারে নিয়ে গেছে। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে চলতি আসরেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তার সামনে।